বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেলের মাতার ইন্তেকাল \ শোক প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মাতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ দিদার হোসেনের স্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিনের বড় বোন মোছাঃ হাফিজুনেচ্ছা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল­াহি……….রাজিউন)। গতকাল বুধবার রাত ১০টায় ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেন। তৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি ৬ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার বাদ জোহর হবিগঞ্জ কেন্দ্রিয় শাহী ঈদগায় মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত যানাযার নামাজে সরিক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের দাওয়াত করা হল।
এদিকে দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মাতার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, আমাদের সময় ডট কম এর প্রতিনিধি এম কাউছার আহমেদ। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com