বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নূর মোহাম্মদপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুন নুরের ছেলে আব্দুল মালেকের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই আব্দুল মালেকের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের সাটারের তালা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা পরিবারের লোকজনদের মারপিটে আহত করে।
ডাকাতদের আক্রমনে গৃহকর্তা আব্দুল মালেকের স্ত্রী আলেয়া খাতুন, ছেলে সুজন মিয়া, লিটন মিয়া, শামীম মিয়া ও তার বড় ভাবী সায়েরা খাতুন, বড় বোন আছকিরা খাতুন আহত হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আব্দুল মালেক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com