মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ট্রেনে টাস্কফোর্সের অভিযান \ ১শ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে ষ্টেশনে আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেসে চোরাচালান বিরোধী টাস্কফোর্স গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্স ওই দিন বিকাল ৪টার সময় আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে ষ্টেশনে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কামরা থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ৫৫ বিজিবির মনতলা বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান সহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com