মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৫ মাসে ৪০০ নিরাপদ প্রসব

  • আপডেট টাইম সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসূতি সেবা নিশ্চিত করায় মা ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। গত ৫ মাসে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে ৪শ নিরাপদ প্রসব হয়েছে। এতে মা ও নবজাতক সুস্থ্য রয়েছে। উপজেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও মা-মনির যৌথ উদ্যোগে নিরাপদ প্রসব মা ও শিশু মৃত্যুর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও আর্থিক সহযোগিতা দিয়ে পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। জনপ্রতিনিধি শিক্ষক, ইমাম সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন নিয়ে অবহিতকরণ সভা করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান অবহিতকরণ সভায় উপস্থিত থেকে প্রতিটি গর্ভবতী মাকে প্রসূতি সেবা নিতে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে উদ্বুদ্ধ করছেন। উপজেলার বহরা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রসূতি সেবায় মডেল হিসেবে দাঁিড়য়েছে। গত ৫ মাসে এ কেন্দ্রে ৭০জন মা নিরাপদ প্রসব করেছে। প্রতিদিনই স্বাস্থ্য কেন্দ্র পরিবারগুলোতে প্রত্যন্ত গ্রাম থেকে গর্ভবতী মায়েরা পরামর্শ নিতে আসছে। আগে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মহিলাদের বাড়িতে অপ্রশিক্ষিত দাত্রী ও স্বজনদের হাতে সনাতন পদ্ধতিতে প্রসব হতো। এতে প্রসূতি অতিরিক্ত রক্তক্ষরণ সহ নানা জটিলতা দেখা দিয়ে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা অহরহ ঘটত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com