বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বাস উল্টে সুপারভাইজার নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলে বাস উল্টে সুপারভাইজার নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০জন। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুপারভাইজারের নাম জাহাঙ্গীর আলম (৩৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৭৯) ভোর ৬টার দিকে চারগাঁও নামক স্থানে পৌছুলে মহাসড়কে থাকা পুলিশের চেকপোষ্ট দেখে চালক হার্ড ব্রেক করে। এতে গাড়িটি উল্টে রাস্তা থেকে নিচে পড়ে যায়। এসময় সুপারভাইজার জাহাঙ্গীর গাড়ির নিচে চাপা পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল সদস্য গাড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com