বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

টমটম দুর্ঘটনায় আহত পাতারিয়া গ্রামের জব্বার মিয়া মারা গেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার \ সড়ক দুর্ঘটনায় আহত বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের আব্দুল জব্বার মিয়া সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, ওই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে নিহত আব্দুল জব্বার মিয়া গত ৮ ফেব্র“য়ারী সোমবার আতুকুড়া থেকে টমটম যোগে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে খান বাহাদুর ইয়াহিয়া উচ্চ বিদ্যালয়ের নিটক পৌছলে আব্দুল জব্বার মিয়া টমটম থেকে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক জব্বার মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল সন্ধ্যায় জানাযার নামাজ শেষে নিজ গ্রামের বাড়ীর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com