শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন \ ব্যাপক প্রচার-প্রচারণা \ ১৯ পদে ২৫ জনের মনোনয়পত্র দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও জাকজমক পূর্ণভাবে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার নির্বাচনকে সামনে রেখে  নির্বাচনী তফসীল ঘোষনার পর সকল শিক্ষক শিক্ষিকার মধ্যে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ২৬ ফেব্র“য়ারী শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহন করা হয়েছে। ১৯টি পদে মোট ২৫ জন নির্বাচিত হওয়ার জন্য সকল পদে মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার বিকাল  ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিক প্রকাশ করার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি ২ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি (পুরুষ) পদে ৮ জন, সহ-সভাপতি (মহিলা) ৩ জন, সাধারন সম্পাদক পদে ৩ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন, সহ-সাধারন সম্পাদক পুরুষ ও মহিলা পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, তথ্য ও প্রচার সম্পাদক পদে ১ জন, ক্লাব/স্কাউট বিশ্লেষক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, সমবায় বিষয়ক সম্পাদক পদে ২ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। নির্বাচনে মোট ৮ শত ১৬ জন ভোটার (শিক্ষক-শিক্ষিকা) তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন। উক্ত নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজসহ নবীগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনকে অবাধ, সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন করতে গঠিত নির্বাচন কমিশন ও নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা বদ্ধপরিকর। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা নেওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার গৌতম কুমার চৌধুরী, রুহুল আমীন, তফাজ্জুল হক, তপন পাল, লাভলী বেগম, শিরীন ফাতেমা, আজিজুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেলসহ এ সময় অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com