বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট পৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপি অভিযোগ \ নির্বাচনী ট্রাইব্যুনালে আওয়ামীলীগ প্রার্থী সাইফুল আলমের মামলা

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিনকে মেয়র ঘোষনা বেআইনী এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম নির্বাচিত মর্মে ঘোষনা পাওয়ার দাবীতে নির্বাচনী ট্রাইব্যুনাল, হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামীলীগ মনোনীত প্রতিদ্ব›িদ্ব মেয়র প্রার্থী সাইফুল আলম রুবেল বাদী হয়ে নাজিম উদ্দিনসহ সরকারি কর্মকতাগণের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে উলে­খ করা হয়, গত ৩০ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও তার লোকজন সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির মাধ্যমে মাত্র ১৪ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলমকে পরাজিত দেখানো হয়।
গত ৩০ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পৌর এলাকার হাজী ইয়াসিন সরকারি প্রার্থমিক বিদ্যালয় এবং চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজিম উদ্দিন ও তার আত্মীয় স্বজন প্রভাব কাটিয়ে ব্যাপক অনিয়ম ও ভোট গণনায় কারচুপি করেন। পৌর এলাকার ১১টি কেন্দ্রের মধ্যে নির্বাচন শেষে ৯টি কেন্দ্রের ফলাফল সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলা নির্বাচন কন্ট্রোলরুমে নিয়ে আসলেও বিএনপি প্রার্থীর বাড়ি সংলগ্ন হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল রাত পৌনে ৯টায় কন্ট্রোলরুমে আনা হয়। পরে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাশহুদুল কবীর আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীককে মাত্র ১৪ ভোটের ব্যবধানে পরাজিত দেখিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীককে বিজয়ী ঘোষনা করেন। উক্ত ঘোষণার প্রতিবাদে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর এবং চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে শহরে দফায় দফায় জুতা ও ঝাড়– মিছিল করেছে। বাদী সাইফুল আলম মামলার আবেদনে বিএনপি মনোনীত প্রার্থী নাজিম উদ্দিনকে মেয়র ঘোষনা বেআইনী এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম নির্বাচিত মর্মে ঘোষনা পাওয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com