বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়ীতে দুর্বৃত্তদের আগুন

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শংকর পাল সুমনের একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকার আসবাবপত্র সহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল রাত ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাধবপুরের সুরমা তেলিয়াপাড়া মহোৎসবকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, গতকাল রাত ১১টার দিকে সুরমা গ্রামে অবস্থিত সাংবাদিক শংকর পাল সুমনের বসত ঘরের পাশে থাকা একটি ছনের ঘরে কে বা কারা  অগ্নিসংযোগ করে। এ সময় ঘরের লোকজন আগুন দেখে বেরিয়ে আসলে দুর্বৃত্তদের একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এ সময় লোকজন তাকে ধাওয়া করে। অগ্নিকান্ডে ঘরে রক্ষিত আসবাবপত্র ও মহোৎসবের জন্য নিয়ে আসা মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় লোকজনের ধারণা সুরমা তেলিয়াপাড়া মহোৎবকে কেন্দ্র করে সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষে সাংবাদিক শংকর পাল সুমনও রয়েছেন। ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন উৎসব বানচালের লক্ষ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। অগ্নিকান্ডের খবর পেয়ে শাহাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে আসেন।
এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, এ অগ্নিকান্ডের সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি অনাকাংখিত ও জঘন্যতম ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com