বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথ সভায় জেলা জাতীয় পার্টির অংশ গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার \ জাতীয় পার্টির জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সভাপতিত্ব করেন। সভায় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির প্রেসিডিয়াম সদস্য, এমপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন খান বক্তব্য রাখেন। এছাড়াও সভায় জালাল উদ্দিন খানের নেতৃত্বে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি প্রফেসর আবিদুর রহমান, তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, জেলা জাতীয় পার্টি নেতা নিজাম উদ্দিন সানু, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগ, জাপা নেতা কদর আলী মোল­া, মকসুদুজ্জামান খান, আক্তার হোসেন মনির, মুহিত চৌধুরী, আফরোজ মিয়া তালুকদারসহ ৮টি উপজেলা ও ৬টি পৌরসভার একটি বিশাল প্রদিনিধি দল সভায় যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com