বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ছোটভাকৈরের দুঃখ খরস্রোতা ব্রীজ নির্মাণে শত বছর ধরে আশ্বাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে থাকা একটি জনপদের নাম পূর্ব ভাকৈর ইউপির ছোটভাকৈর গ্রাম। উপজেলার উত্তর সীমান্তে চারদিকে খরস্রোতা নদীর বেস্টনিতে ছোটভাকৈর গ্রামটির অবস্থান। নদীটি গ্রামকে দুইভাগে বিভক্ত করেছে। এই খরস্রোতা নদীটি ওই গ্রামের লোকদের যাতায়াতে চরম বাঁধা হয়ে দাড়িয়েছে। এই ডিজিটালের যুগেও বাঁশের সাকো তৈরী করে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীকে। শত শত বছর ধরেই গ্রামবাসী বাঁশের সাকো ব্যবহার করে আসছে। নির্বাচন এলে সমাজসেবক নামক ব্যক্তিরা গ্রামে গিয়ে এ নদীতি ব্রিজ নির্মাণের প্রতিশ্র“তি দিয়েছেন অনেকবার। কিন্তু তা কেবলই প্রতিশ্র“তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। গ্রামবাসীও বিভিন্ন স্থানে কর্তা ব্যক্তিদের কাছে অসংখ্যবার ধর্ণা দিয়েছেন, কিন্তু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে গ্রামবাসী নিজ উদ্যোগে ২০১৫ সালে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করে ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। কিন্তু অর্থাভাবে ব্রিজটি সম্পূর্ণ করা গ্রামবাসীর পক্ষে সম্ভব হয়নি। ফলে অর্ধনির্মিত অবস্থায় রয়েছে ব্রিজটি। ব্রিজটি নির্মাণের অভাবে পাঞ্জারাই, গুমগুমিয়া ও বড়ভাকৈরসহ এলাকার শত শত ছাত্র-ছাত্রী কৃষকদের হাওরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবদাল মিয়া, আব্দুর রউফ, ইউপি সদস্য তজমুল মিয়া ও মোঃ অনু মিয়া ঠিকাদারে সাথে আলাপ করলে তারা জানান, আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি কিন্তু কোন সাড়া পাচ্ছিনা। ফলে  ব্রিজের বাকী কাজটি ঝুলে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com