বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিক্রিত জমি পুনরায় দখলের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে এক বিধবা মহিলার ক্রয়কৃত জায়গা জোরপূর্বক জবরদখলের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বিক্রেতা ও তার লোকজন। প্রকাশ, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ফিরাছতপুর গ্রামের আব্দুল করিমের নিকট থেকে তার  ভাবী  দিলারা বেগম মিরাছতপুর মৌজার সাবেক জে এল ১১৬, বর্তমান জে এল ১১৯, এসএ খতিয়ান ১৮১/১, আর এস খতিয়ান ১৮. এস এ দাগ ১১৬, আর এস দাগ নং  ১১০, ১১২ মোতাবেক ৫০ শতক ভূমি গত ২০১৩ সনের ৩ জুন ২১১৮ নং দলিলমুলে ক্রয় করেন। ওই ভূমিতে দিলারা বেগম সীমানা প্রাচীর নির্মাণ করেন। তিনি গৃহ নির্মাণেরও পরিকল্পনা করেন। কিন্তু জায়গা বিক্রির প্রায় আড়াই বছর পর ভূমি বিক্রেতা করিম তার ভাবীর নিকট বিক্রি করা জায়গা নিজের বলে দাবী করে ওই জায়গা দখলের চেষ্টা চালায়। এদিকে দিলারা বেগম ওই জায়গায় ঘর নির্মানের উদ্যোগ নিলে করিম ও তার লোকজন বাধা দেয়। দিলারা বেগম গৃহ নির্মাণে আনা সামগ্রী চুরির আশংকা করছেন। তিনি গৃহনির্মাণে পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com