বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু এবং অভিভাবকদেরকে ভূমিকম্পের ভয়াবহতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রিন্সিপাল সৈয়দা রওশন আরা সুলতানা ও জেলা ডিআরও মোঃ পিয়ার আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব সামসিয়ারা বিনতে হুদা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ, এডিসি (সার্বিক) মোঃ সফিউল আলম, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও দুদক এর ডিডি মোঃ আবুল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মীরা ভূমিকম্প প্রতিরোধে সচেতনা সৃষ্টির কৌশল অবলম্বনে একটি অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করে। এতে মুগ্ধ হন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ উৎসুক জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com