বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

উমেদনগর পৌর হাই স্কুলের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৮৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ শনিবার শহরের উমেদনগর পৌর হাই স্কুলের ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমেদনগর পৌর হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও বার সর্দার মোঃ সোনা মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সেক্রেটারী এবং অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ জালাল উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ ইউনুস আলী, মুক্তিযোদ্ধা এম এ তাহির মিয়া। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজী এম এ জলিল। আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোঃ শরাফত উল­াহ, মোঃ হাবিবুর রহমান, দীলিপ কুমার দাস চৌধুরী, কালীপদ রায়, মনোয়ারা বেগম, মমতাজ বেগম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ জুলি আক্তার, মোছাঃ সারবানু আক্তার, ফাহিমা আক্তার। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখে মোছাঃ তানিয়া আক্তার, মোছাঃ রানু আক্তার, মোছাঃ আন্না আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হালিমা আক্তার। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এম এ জলিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com