মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পুটিজুরী ইউপির চেয়ারম্যান প্রার্থী খন্দকার খোরশেদ আলম সুজনের অনুদানে শিখন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার খোরশেদ আলম সুজনের অনুদানে গতকাল দুপুরে ২টি শিখন স্কুলের প্রায় ৭০ জন ছাত্র/ছাত্রীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন নবীগঞ্জ বাহুবলের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ আসলম উল­াহ। হাফেজ মাওঃ মাহমুদুল হক বাহারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদল নেতা ও পুটিজুরী ইউনিয়ন সতেচন ছাত্র সমাজের আহŸায়ক খন্দকার খোরশেদ আলম সুজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খন্দকার নজরুল ইসলাম, নোয়াঐ এলাকার মেম্বার আঃ হামিদ, মোশাহিদ হুসেন ফুল মিয়া,  নোয়াঐ গ্রামের বিশিষ্ট মুরুব্বী আঃ হাই, আঃ ওয়াহিদ, কারী মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আবুল কালাম সাগর, শিখন স্কুলের এল, এফ, হাফেজা আক্তার। অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, নোয়াঐ গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ হাজি আঃ মালিক, মোঃ আব্দাল মিয়া, মোঃ নজরুল ইসলাম বকুল, মোঃ তাজুল ইসলাম বুলবুল, মোঃ নুরুল ইসলাম, মোঃ শারফিন আলী, মোশাররফ হুসেন অলি, মোঃ ইকবাল হুসেন ছয়ফুল, উজ্জ্বল আহমদ, আল শাহরিয়ার সুমন, মোঃ ফজলুর রহমান, খালেদ আহমদ, ক্বারী শহিদুল ইসলাম, হাফিজ তজম্মুল ইসলাম, শাহজাহান আহমেদ সাজু, আলামিন আহমেদসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন, শিক্ষিত জাতি গড়ে তুলতে হলে শিক্ষিত ও সৎ নেতা প্রয়োজন। আর যারা সুখে দুঃখে এলাকার জনসাধানের পাশে থাকে তাদের প্রয়োজন। তিনি উদাহরণ হিসেবে খন্দকার খোরশেদ আলম সুজনের প্রশংসা করে বলেন, সুজন যেভাবে জনগণের পাশে দাড়াচ্ছে, আশা করি তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারলে আরো বেশি পাশে পাবে এলাকার জনসাধারণ।
খন্দকার খোরশেদ আলম সুজন বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে সার্বিক সহযোগীতা করতে তিনি প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, অবহেলিত নোয়াঐ গ্রামের সকল মানুষের হক আদায় করতে হলে দলমত নির্বিশেষে আগামী ইউপি নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন। তিনি আরো বলেন, প্রতিদিন আপনাদের খোজ নিচ্ছি। এখন প্রয়োজন সকলকে একসাথে কাজ করার।
উলে­খ্য, খোরশেদ আলম সুজনের সার্বিক সহযোগীতায় নোয়াঐ গ্রামের রাস্তায় একটি কালর্ভাট নিমার্ণ কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com