বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রাণের এক সুপারভাইজারকে পিঠিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকার প্রাণ আরএফএল সুপারভাইজারের উপর হামলা করে ৮০ শ্রমিকের দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানীর সুপারভাইজার সদর উপজেলার সুচিউড়া গ্রামের শানু মিয়ার পুত্র মোঃ আব্দুস ছালাম প্রাণ আরএফএল কোম্পানীর ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা জমা দেয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে আরএফএল কোম্পানীর অফিসে যাচ্ছিলেন। এ সময় ৭-৮ জনের একদল দুর্বৃত্ত পেছন থেকে তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় ছিনতাইকারীরা ছালামের সাথে থাকা কোম্পানীর ১ লাখ ৫২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ছালামকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com