মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অপহরণের ১১ মাসেও ভাইকে ফিরে পায়নি হতভাগী বোন

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ৪৭২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ অপহরণের ১১ মাসেও উদ্ধার হয়নি হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মহিদ মিয়া। এ ঘটনায় মামলা করলেও ভাইকে ফিরে পায়নি হতভাগী বোন। এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিমকে উদ্ধার না করে আদালতে প্রতিবেদন দাখিল করায় ভিকটিম উদ্ধারসহ মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আয়েশা খাতুন নামের ওই বোন। মামলা সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মধু মিয়ার পুত্র খুর্শেদ মিয়ার সাথে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র মহিদ মিয়া তার স্বজনদের। এর জের ধরে গত বছরের ১৫ মার্চ মহিদ মিয়াকে প্রতিপক্ষের খুর্শেদ মিয়া, সাইফুল মিয়া ও নজির শাহসহ ৭/৮ জনের একদল লোক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামন থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে মহিদ মিয়ার বোন আয়েশা খাতুন বাদি হয়ে উলে­খিতরাসহ ৬ জনের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করেন সদর থানার এসআই কৃষ্ণ মোহন। বাদিনীর অভিযোগ, ভিকটিমকে উদ্ধার না করে দারোগা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন বাদিনী আয়েশা খাতুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com