বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ সড়কের সাদকপুরে টমটম চালকের সর্বস্ব খোয়া

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে সাদকপুর নামক স্থানে ছিনতাইকারীদের হামলায় এক টমটম চালক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২০)। আহত সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে চৌধুরী বাজার খোয়াই মূখ থেকে যাত্রী নিয়ে ইমামবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সাদকপুর নামক স্থানে পৌছলে ৪/৫ জনের একদল ছিনতাইকারী তাকে ছুরি ধরে টমটমে থাকা যাত্রীদের মোবাইলফোন, মানিব্যাগসহ মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা জাহিদুলের উপর হামলা চালায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে পাশ্ববর্তী হাওর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে স্থানীয়রা জানান, ওই এলাকার কিছু বখাটে যুবকরাই এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় কয়েকজন জানান, জাহিদুল ও যাত্রীদের চিৎকারে তারা যখন এগিয়ে আসেন তখন ওই এলাকার সাজন মিয়া নামে একজনকে চিনতে পান তারা। তাদের ধারণা সেসহ তার সঙ্গিরাই এ ঘটনা ঘটিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com