বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ইকনোমিক জোন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের কাছে ৫১১ একর সরকারি খাস জমিতে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টায় পর্যন্ত পৌর শহরের হাজার হাজার ব্যবসায়ী তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শহরে মানববন্ধনে অংশ নেয়। এসময় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়ক ১ ঘন্টা বন্ধ থাকে। মানববন্ধনে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি কাউসারুল গনি, ব্যকস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠকি সম্পাদক সজল দাশ, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, বিএনপি নেতা মীর সিরাজ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সাংবাদিক আবুল কালাম আজাদ, আঃ আউয়াল. আশ্রাব আলী হাবিলদার, ইঞ্জিনিয়ার আঃ করিম সরকার, শফিউল আলম, শ্রমিক নেতা জিতু মিয়া, আরজু মাষ্টার, হাজী আবুল হাসিম, যুবলীগ সভাপতি ইয়াকৃত মিয়া, ব্যবসায়ী সাজিদুর রহমান সাজিদ, রফিক মিয়া তালুকদার প্রমুখ।
বক্তারা চুনারুঘাট উপজেলা চান্দপুরে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, কতিপয় চা শ্রমিক নেতা সাধারণ চা শ্রমিকদর ভুল বুঝিয়ে, ইকনোমিক জোন হলে তাদের বাড়িঘর উচ্ছেদ করা হবে এমন ভুল তথ্য শ্রমিকদের বুঝিয়ে আন্দোলনের চেষ্ঠা করছে। তারা সরকারে কাছে দ্রুত ইকনোমিক জোন বাস্তবায়নের দাবী জানান। কতিপয় স্বার্থান্বেষী মহল ভোটের রাজনীতি করতেই এর বিরোধিতা করে চুনারুঘাটের উন্নয়নকে ব্যহত করতে চায় বলে বক্তারা মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com