বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলের মাছের মেলায় ১টি মাছের দাম হাকা হয় ৬০ হাজার টাকা

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১০৯২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পইলের মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা শুক্রবার রাত পেরিয়ে শনিবার ভোর পর্যন্ত চলে। সদর উপজেলার পইল গ্রামে শত বছর ধরে চলে আসছে এ মেলা। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ মেলা বসে। এবারের মেলায় সবচেয়ে বড় বাঘাই মাছ নিয়ে আসেন শহরতলীর জালালাবাদ নোয়াগাঁও গ্রামের মোকাদ্দিছ আহমেদ। তিনি মাছটির দাম হাকেন ৬০ হাজার টাকা। তিনি জানান, মাছটির ওজন ৫০ কেজি। উপযুক্ত দাম না পেলে তিনি এটি বিক্রি করবেন না। মেলার আয়োজন করে পইল ইউনিয়ন পরিষদ।
mela pic (3) copy.jpgsআয়োজকরা জানান, মেলায় হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী হাজার হাজার ক্রেতা-বিক্রেতা আসেন। প্রতিবছরের ন্যায় এবারও এ মেলায় ছিল দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। বোয়াল, বাঘাই, চিতল, গজার, বড় আইর, রুই, কার্ফ, পুটি, চিংড়ি, কৈ, চাপিলা মাছের ছড়াছড়ি ছিল বেশি। তবে লোকজন গিয়ে খুঁজতে থাকেন সবচেয়ে বড় মাছটি কত ওজনের। ১০ হাজার টাকা মূল্যমানের বোয়াল ও চিতল মাছের ক্রেতা ছিল তুলনামূলকভাবে বেশি। মাছের মেলা হলেও শিশুদের বিনোদনের জন্য ছিল নানা রকম খেলনা ও শীতের পিঠাসহ নানা প্রকার খাবারের সমারোহ। পইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে মাছের মেলা। স্থানীয়রা জানান, পইল গ্রামের মাছের মেলা এলাকার একটি ঐতিহ্য। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আসেন মাছ ক্রয়-বিক্রয় করতে। গ্রামের প্রতিটি বাড়িতে থাকে মেহমানে বড়পুর। অনেইে মেলা থেকে মাছ ক্রয় করে আত্মীয়-স্বজনদের বাড়িতেও পাঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com