বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পৈলারকান্দির প্যানেল চেয়ারম্যানের প্রচেষ্টায় ইকরাম বাজার-হরিগাছতলা কাচা-রাস্তা নির্মাণকাজ

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৭৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী ইকরাম বাজার-হরিগাছতলা কাচা রাস্তা নির্মানকাজ বাস্তবায়িত হয়েছে। এ রাস্তা নির্মাণকাজ বাস্তবায়নের ফলে আনুষ্ঠানিকভাবে ওই রাস্তায় যান চলাচল উদ্বোধন হয়েছে। ইকরাম বাজার থেকে বসন্তপুর হরিগাছতলা পর্যন্ত যোগাযাগের জন্য ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেবীচাঁদ দাস এক সপ্তাহ আগে মাটিকাটা কাজের উদ্যোগ নেন। গতকাল শুক্রবার সকালে ইকরাম বাজার থেকে যান চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীপ মালিক সমিতির সভাপতি মোঃ সামছুল হক তালুকদার। উদ্বোধনের সময় অতিথিবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে ইকরাম বাজার,থেকে হরিগাছতলা পর্যন্ত যাতায়তে এলাকার জনগন চরম অসুবিধার সম্মুখীন হয়ে আসছেন। এ রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত হওয়ায় স্থানীয় কৃষক, ব্যবসায়ী, স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ এলাকাবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাস্তা বাস্তবায়নের মূল উদ্যোক্তা প্যানেল চেয়ারম্যান দেবীচাঁদ দাস, বসন্তপুরের মুরুব্বী লাল মোহন দাস, সোমলাল দাস, বিজয়পুর গ্রামের মোঃ ধলাই মিয়া, নন্দলাল দাস, হরিশ্চন্দ্র দাস, বজেন্দ্র চন্দ্র দাস, আলমনগর গ্রামের সুখী চরণ দাস, লাইন সেক্রেটারী মোঃ কাদের মিয়া, ড্রাইভার আব্বাস মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com