বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে দাফনের ৪৭ দিন পর ধর্ষিত স্কুলছাত্রীর লাশ উত্তোলন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পূর্ব কাশিপুর গ্রামের স্কুল ছাত্রী নিহত শাহ জিনিয়া ইসলাম বৃষ্টির লাশ দাফনের ৪৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এ এইচ এম আরিফুল ইসলামের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়- মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের কাশিপুর মহল্লার শামসুল ইসলামের মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই গ্রামের প্রভাবশালী জলফু মিয়ার বখাটে ছেলে আছিবুল ইসলাম শান্ত তাকে উত্ত্যক্ত করতো। এ ঘটনার জের ধরে গত ৯ নভেম্বর শান্ত স্কুলছাত্রী বৃষ্টিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে বৃষ্টির পরিবারের লোকজনের উপর চাপ প্রয়োগ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করে। এ ঘটনায় ২৮ নভেম্বর বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন বাদী হয়ে বখাটে আছিবুল ইসলাম শান্ত ও তার পিতা জলফু মিয়াসহ ৯ জনকে আসামী করে হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত মাধবপুর থানাকে হত্যা মামলা দায়ের এবং লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী হাজেরা খাতুন অভিযোগ করেন- মামলা দায়েরের পর আসামীরা আরও বেপরোয়া হয়ে উঠে। হত্যাকান্ডের ৪৭ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। তিনি আরও বলেন- “উপরন্তু আসামীরা আমাদের হয়রানী করতে আমি ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে থানায় ভাংচুর ও চুরির মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান- বৃষ্টি হত্যা হামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশের জোর অভিযান চলছে। তিনি আরও জানান- মামলার বাদী ও স্বাক্ষীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগের ঘটনাটি হত্যা মামলার আসামীদের সাজানো নাটক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com