বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেগুনের বস্তায় গাঁজা পাচার \ ২ পাঁচারকারী গ্রেফতার \ ট্রাক জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ট্রাকভর্তি বেগুনের বস্তা। আর বেগুনের বস্তায় লুকিয়ে গাঁজা পাঁচার করা হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হলনা। ডিবি পুলিশ পাঁচারকারী দুইজনকে গ্রেফতার করেছে। সেই সাথে পাঁচার কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। আটককৃতরা হল, কুষ্টিয়া জেলার কাজানগর (দাস্তপাড়া) গ্রামের আব্দুল মন্নান এর পুত্র সেলিম মিয়া (২৫) ও একই গ্রামের দিদার আলীর পুত্র আকাম আলী (২০)। গতকাল বুধবার ভোর রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গতকাল ভোররাতে পাঁচারকারীরা ট্রাকযোগে হবিগঞ্জ থেকে বি-বাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল। ওই ট্রাকে গাঁজা রয়েছে বলে ডিবি পুলিশ খবর পায়। খবরের ভিত্তিতে ডিবি’র এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। ভোররাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় ট্রাকটি আটক করে ডিবি পুলিশ তল­াশি চালায়। এসময় ট্রাকের বেগুনের বস্তার ভিতর থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ট্রাকটি আটক করা হয়। ডিবি’র ওসি মোক্তাদির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। ডিবি’র ওসি মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com