বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ধানের দাম বাড়িয়ে কৃষক পরিবার ও ব্যবসায়ীদের অস্থিত্ব রক্ষার দাবী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ ধানের মূল্য মন প্রতি হাজার টাকা ধার্য করে সরকারীভাবে ক্রয়ের মাধ্যমে চাষী পরিবার ও ব্যবসায়ীদের অস্থিত্ব রক্ষার দাবী জানিয়ে কৃষক ও ব্যবসায়ী বান্ধব সরকারের বিভিন্ন পর্যায়ে পত্র পাঠিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গের ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১৩ জানুয়ারী বিকালে শতাধিক কৃষক ও ধান ব্যবসায়ী চেয়ারম্যান মমিনের অফিসে সাক্ষাৎ করে ধানের মূল্য নি¤œ মূখী হওয়াতে কৃষক পরিবার ধান চাষে নিরুৎসাহের কারণ উলে­খ করে বোরো জমি অনাবাদী থাকার আশংকার কথা জানান। আবার কৃষি উপকরণের উর্দ্ধগতির ফলে আধাভাগী ও রংজমা দিতে পারছেন না শহর ও গ্রামে বসবাসকারী কৃষি নির্ভরশীল জমির উপসত্ব মালিক ও চাকুরীজীবি ব্যবসায়ীগণ। তারা আশংকা করছেন এ অবস্থায় গ্রামীণ সমাজে অপরাধ প্রবণতা ও চরম বিশৃঙ্খলা দ্রুত বেড়ে যাবে। তারা ধানের মূল্য হাজার টাকা নির্ধারনের ঘোষনার পূর্বে ভারত থেকে অবাধে চাল আমদানী বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রস্তাব সরকারের গোচরীভূত করার আহŸান জানান। এ দিকে চেয়ারম্যান মমিন কৃষক ব্যবসায়ীদের বাস্তব ও ন্যায্য দাবীর বিষয়টি ই-মেইল ও ফ্যাক্স এর মাধ্যমে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করেন। পত্রে তিনি কৃষকের গেল বছরের গোলাজাত ধান অবিক্রিত থাকায় জমি ও ভূমির মূল্য নি¤œগামী হওয়াতে কৃষক পরিবার গ্রামীণ মহাজনদের খপ্পড়ে পড়ে স্বর্বশান্ত হওয়ার আশংকার বিষয়টি উলে­খ করেন। পত্রে চেয়ারম্যান মমিন কৃষকদের বিনা জামানতেুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু দ্রুত পর্যাপ্ত ব্যাংক ঋণ প্রদানের অনুরোধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com