বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইউপি নির্বাচনে জগণন আ.লীকে লাল কার্ড দেখাবে-এডঃ সেলিম

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেছেন, দেশের জনগণ নিরপেক্ষ ভোট দেয়ার সুযোগ পেলে হবিগঞ্জ পৌর নির্বাচনের মতো সারাদেশে আওয়ামীলীগকে লাল কার্ড দেখাবে। মানুষ যে ধানেরশীষ তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালবাসেন তার প্রমান বিগত ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচন। সাধারণ মানুষ শত নির্যাতন উপেক্ষা করেও ধানেরশীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জিকে গউছকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ের মালা পড়িয়েছেন।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উলে­খ করে নেতাকর্মীদের বলেন, সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে জনগনের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতীতের সকল উন্নয়ন কর্মকান্ড মানুষের দৌরগড়ায় তুলে ধরতে হবে। তবেই বর্তমান অবৈধ সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।
গতকাল সন্ধ্যায় সদ্য কারামুক্ত হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, মিরপুর আলিফ সোবহান ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ হেলাল মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী শিকদার, বাহুবল উপজেলা কৃষকদল সভাপতি মোঃ নুরুল আমিন শাহাজান, সাবেক মেম্বার এস এম ফারুক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com