বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে ঔষধ ও কম্বল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে হতদরিদ্র মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবহিনীর ১৭ পদাধিক ডিভিশনের ৫১ ফিল্ড মেডিক্যাল ক্যাম্প। গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের কাছে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত ২১ ডিসেম্বর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে প্রায় ৮হাজার মানুষকে ফ্রি মেডিক্যাল চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ১৫শত শীতার্ত মানুষের মধ্যে উচ্চ দামের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কম্বল ও ঔষধ সামগ্রী বিতরণ করেন ক্যাম্প ইনচার্জ লেঃ কর্ণেল সুজা উদ্দিন। এসময় স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রায় ১মাস ধরে ফ্রি মেডিক্যাল সেবা প্রদান ও শীতার্ত লোকজনকে কম্বল বিতরণ করায় প্রশংসা অর্জন করেছে সেনাবাহিনী। সেই সাথে উপকারভোগীরা বেজায় খুশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com