বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টমটমের নাম্বার প্লেইট নিয়ে হবিগঞ্জ পৌরসভার কর্মচারীদের অবৈধ বানিজ্য

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৯৪ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ পৌরসভায় টমটমের নাম্বার প্লেইট নিয়ে বাণিজ্যর রহস্য  একে একে শুরু হয়েছে। এ নিয়ে দুইদিন ধরে কাউন্সিলর-কর্মচারী ও টমটম মালিকদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা চলছে। অভিযোগ উঠেছে, ব্যাটারী চালিত টমটমের নাম্বার প্লেইটের ফি ২ হাজার টাকা করে নেয়ার কথা থাকলেও কতিপয় কর্মচারিরা নাম্বার প্লেইট ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করছে। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার কাউন্সিলর-কর্মচারি ও টমটম মালিকদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। টমটম মালিকরা আরো অভিযোগ করেন নাম্বার প্লেইট ফ্রি লাগানোর কথা থাকলেও কর্মচারিরা প্রতি টমটমে ৫০ থেকে ১শ টাকা করে নিয়ে থাকেন।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর সালমা আক্তার পারুল, লাভলী সুলতানা, মাহবুবুর রহমান হেলাল ও নুর হোসেন জানান, তারা কোন নাম্বার প্লেইট পাননি।
সালমা আক্তার পারুল, লাভলী সুলতানা জানান প্রয়োজনে আমরা এই দূর্নীতির বিরোদ্ধে আমরা আপোষ করব না। তারা আরো বলেন যে, প্রয়োজনে আমরা সাংবাদিক সম্মেলন করব।
বরং এ বিষয়ে তারা অন্য কাউন্সিলরদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম জানান, আমি কিছু জানি না। টমটম মালিকরা জানান, কতিপয় কিছু কর্মচারির ইচ্ছামাপিক টাকা না দিলে নাম্বার প্লেইট দেয়া হয় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com