শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল মান্নান আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জাতীয় সংসদ এর সাবেক সার্জেন্ট এ্যাট আর্মস অবসর প্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি —– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সহকারী শিক্ষক মরহুম মোঃ মস্তুরা আলীর জেষ্ঠ্য পুত্র জাতীয় সংসদ এর সাবেক সার্জেন্ট এ্যাট আর্মস অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, হবিগঞ্জ কালীবাড়ি রোডস্থ ওরিয়েন্টাল ব্যাংক (সাবেক আলবারাকা) বিল্ডিং এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল মান্নান ৭ জানুয়ারী সকাল সাড়ে ৬ টায় ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ২ ভাই, ৩ বোন সহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। মরহুমের ছোট মেয়ে লুনা’র স্বামী ছাতক-দোয়ারা বাজার এর সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। ৭ জানুয়ারী বাদ আছর মরহুমের ঢাকার মিরপুরস্থ নিজ বাসার এলাকাধীন জামে মসজিদে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতেই মরহুমের লাশ হবিগঞ্জস্থ বাসায় নিয়ে আসা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে ২য় জানাজা শেষে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ ওয়াকফ এস্টেট মাঠে বাদ জুম’আ ২টায় ৩য় জানাজা শেষে মিয়াখানীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বানিয়াচঙ্গের কৃতিসন্তান মোঃ আব্দুল মন্নান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক ডা: মুশফিক হোসেন চৌধুরী ও হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রদত্ত বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com