বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজে ১০ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষাথীরা মহাসড়কে মানববন্ধন ও অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করেছে। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে রাস্তার উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে।
শিক্ষার্থীরা জানায়, এবার ওই স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ২৯১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষার ফলাফলে দেখা যায় ৯১ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলে ফল প্রকাশের পরপর গতকাল সোমবার সকালে অকৃতকার্য শিক্ষার্থীরা স্কুলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় অবরোধ সৃষ্টি করে যানবাহন আটক করে। এতে রাস্তার উভয়পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়লে স্থানীয় গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সড়িয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। শিক্ষার্থীরা দাবি করে, ওই স্কুলে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে যারা প্রাইভেট পড়েন কেবল তাদেরই নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য করা হয়েছে। আর যারা প্রাইভেট পড়ে না তাদের ইচ্ছকৃতভাবে অকৃতকার্য দেখানো হয়েছে। এ সময় তারা প্রাইভেট নিয়ে ব্যস্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com