বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিকেজিসি স্কুলে বই বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৭১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ২০১৬ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষিকা নাজমুন নাহার খাতুন। প্রধান অতিথি এমপি আবু জাহির স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী নুজহা তাবাস্সুম আনম এর হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
উলে­খ্য, এমপি আবু জাহিরের কাছ থেকে নতুন বই গ্রহনকারী নুজহা তাবাস্সুম আনম চতুর্থ শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছে। ইতিপূর্বে সে তৃতীয় শ্রেনীর ভর্তি পরীক্ষার সম্মিলিত মেধা তালিকায়ও ১ম স্থান অর্জন করে। সে হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামের বাসিন্দা রহিম পোল্ট্রি ফার্মের স্বত্ত¡াধিকারী মোঃ জাহির মিয়া ও পইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ আছমা আক্তারের কন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com