বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

লাখাইর শিবপুরে উঠান বৈঠকে মেয়র জি কে গউছ ধানের শীষে ভোট দিয়ে দেশে উন্নয়নের ধারা ফিরিয়ে আনুন

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৭০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তত্ত্বাবধায়ক সরকারের পুণর্বহালের দাবীতে লাখাইর প্রত্যন্ত অঞ্চল শিবপুরে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে মাজু মেম্বার সহ বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এসময় নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এর পূর্বে মেয়র জি কে গউছকে নেতাকর্মী হবিগঞ্জ-লাখাই সড়কের চিকনপুর থেকে নৌকা বহর মিছিল সহকারে সভাস্থলে নিয়ে যায়।
সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র জি কে গউছ বলেন- আওয়ামীলীগ সরকার বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন ও হত্যার রাজনীতি চালু করেছে। মানুষ এক ভীতিকর অবস্থায় দিন যাপন করছে। সরকারের কাছে প্রশ্ন রেখে মেয়র জি কে গউছ বলেন- খাল বিল নদী নালা সর্বশেষ ময়লার স্তুপে বস্তাবন্দী একের পর এক বেওয়ারিশ লাশের কঙ্কাল পাওয়া যাচ্ছে।
শিবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লাখাই থানা বিএনপির সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা মীর আব্দুল আওয়াল, জেলা শ্রমিকদলের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ তালূকদার আবদাল, লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান এস আর তালুকদার শাহনুর, জেলা যুবদলের সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, ওয়াহিদুজ্জামান আগা মিয়া, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, হাবিবুল্লা বাহার, জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
সভায় সাবেক মেম্বার মাজু মিয়া, মোঃ সাজ্জাত কবির, জসিম উদ্দিন, শাজাহান মিয়া, ফজলু মিয়া, মোঃ ইসমাইল, শের আলী, বাবু মিয়া, আবুল কালাম, মনির হোসেন, আব্দূল নুর ও এবারত মিয়ার নেতৃত্বে বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com