বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ জেলা আওয়ামীলীগ নেতা রহমান ও যুবলীগ নেতা আজাদ বহিস্কার

  • আপডেট টাইম সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৬৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রহমান ও নবীগঞ্জ পৌর যুবলীগ নেতা এম এ আহমদ আজাদকে দল থেকে বহিস্কার করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিমের নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহমানকে এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে এম এ আহমদ আজাদকে বহিস্কার করা হয়।
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি এক যুক্ত বিবৃতিতে এ বহিস্কার আদেশ প্রদান করেন।
বিবৃতিতে আরো বলা হয়, হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিরুদ্ধে যদি কোন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com