বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মহিলা খুন জঙ্গল থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে \ মাধবপুরে খাদিজা খাতুন (৫০) নামে এক মহিলা খুন হয়েছে। একটি জঙ্গল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজা খাতুন মাধবপুর উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত জমদ আলীর মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে খাদিজা খাতুন এই গ্রামে ভাইঝি ফুলেছা খাতুনের বাড়িতে ধান সিদ্ধ করতে যায়। ওই দিন তিনি বাড়ি ফিরেননি। পরদিন শুক্রবার সকালে গ্রামবাসী কাউছার মিয়ার বাড়ির পাশে একটি জঙ্গলে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আউয়াল তার মৃতদেহ উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল জানান, বুকের ডান ও বাম পাশে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। এটি নিশ্চিত হত্যাকান্ড। এছাড়া ধর্ষনের শিকার হয়েছে কিনা তা নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে খাদিজার ভাই আব্দুল হাই বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় খুনের মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com