বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন \ পুলিশী আচরণ নির্বাচনের পরিবেশকে বিঘিœত করছে

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিমকে গ্রেফতার ও হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের নেতাকর্মী ও সমর্থকদের বাসায় বাসায় পুলিশ অভিযান এর প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহিন নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়ি বাড়ি অভিযান, গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ  করেন। তিনি পৌর নির্বাচনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে বিজিবি মোতায়েনের দাবী জানান। গত শুক্রবার সন্ধ্যার পর হবিগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন-হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছ কারাগার থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। বিগত দুই মেয়াদে তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র থাকাবস্থায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড দিয়ে হবিগঞ্জ পৌরবাসীর হৃদয়ের মনি কোটায় স্থান করে নিয়েছেন। তার নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আমরা হবিগঞ্জ পৌরবাসীর নিকট থেকে স্বতস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা নিশ্চিত হয়েছি, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমরা বিজয়ী হতে যাচ্ছি। কিন্তু আমাদের প্রার্থীর জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে একটি মহল প্রশাসনের ছত্র ছায়ায় ধানের শীষের বিজয়কে বানচাল করার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনের কতিপয় অতি উৎসাহী কর্মকর্তা ধানের শীষ প্রতীকের নেতা-কর্মী, সমর্থকদের বাসায় বাসায় পুলিশি অভিযান চালিয়ে গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করছেন। ইতিমধ্যেই হবিগঞ্জ জেলা বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিমকে সম্পূর্ণ অন্যায়ভাবে কোন ধরনের মামলা না থাকা সত্তে¡ও গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ধানের শীষ প্রতীকের গুরুত্বপূর্ণ প্রায় সকল নেতাকর্মীর বাসা বাড়ীতে বিনা কারণে পুলিশি তল­াশী চালানো হচ্ছে। পুলিশের আচরণ নির্বাচনের সার্বিক পরিবেশকে বিঘিœত করছে এবং সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি সৃষ্টি করছে। ভবিষ্যতেও পুলিশি আচরণ চলতে থাকলে ২০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা আসতে পারে। আর এর দায়ভার হবিগঞ্জের পুলিশ প্রশাসনকে নিতে হবে। তিনি প্রত্যেকটি কেন্দ্রকে অতিঝুকিপূর্ণ বিবেচনা করে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের জোর দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাম্মী আক্তার, এডঃ খালিকুজ্জামান চোধুরী, এডঃ শামছু মিয়া চৌধুরী, আমিনুর রশিদ এমরান, মিজানুর রহমান চৌধুরী, এমজি মোহিত, এডঃ আব্দুল হাই, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, মহিবুল ইসলাম শাহীন, এম এ মন্নান, তোফায়েল ইসলাম কামাল, এডঃ ফাতেমা ইয়াছমিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, এডঃ কামরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com