বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর প্রার্থী জুনেদ আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৯০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আচরণ বিধি লংঘনের অভিযোগে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুনেদ আহমেদকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় জুনেদ আহমেদের নির্বাচনী কার্যালয় নাতিরাবাদের দাড়ি হাটা বাজারে দেয়ালে পোষ্টার লাগানো ও রঙ্গিন ব্যানার টাঙ্গানোর অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এ গুলো খুলে ফেলা হয়। মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানার এসআই কৌশিক তালুকদারসহ একদল পুলিশ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান অব্যাহত থাকবে। আচরণ বিধি লংঘিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি আরো জানান, প্রার্থী যে কোন দলের প্রার্থীই হউক আইন সবার জন্য সমান। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ভ্রাম্যমান আদালত প্রতিদিন মাঠে কাজ করছে। আচরণ বিধি লংঘন না করার জন্য প্রার্থীদের প্রতি আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com