রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ খোকন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের মাদক ব্যবসায়ী খোকন মিয়া (২৭)কে বিপুল পরিমাণ মদকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খোকন মিয়া চুনারুঘাট পৌরসভার দক্ষিণ হাতুন্ডা গ্রামের আব্দুস ছামাদের পুত্র। গত বুধবার রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত বুধবার রাত ১টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল­াশি চালিয়ে ২৬ বোতল হোয়াইট মিশেক ভদকা, ৩২ বোতল ম্যাকডোরেলস হুইস্কি, ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪০ বোতল ভারতীয় কোরেক্সসহ মোট ১২৩ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। এব্যাপারে খোকন মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, খোকন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com