বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্যে মতবিনিময় সভা

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সমর্থনে, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী যুক্তরাজ্য সমর্থকগোষ্টীর উদ্যোগে ওল্ডহাম শহরের ইন্টেলিজেন্ট ট্রেনিং একাডেমি সেন্টারে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আয়োজক ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ৯নং বাউসা ইউনিয়নের বদরদী গ্রামের জুনেদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব শাহ আলী হায়দার।
দেড়শতাধিক মানুষের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, নবীগঞ্জের স্বার্থে একজন ভাল ও প্রিয় মানুষ হিসেবে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করা প্রয়োজন আর তাই নবীগঞ্জ পৌরসভার সকল সম্মানিত ভোটারদের উন্নয়নের স্বার্থে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ ও আহŸান জানান।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক অনর উদ্দিন জাহিদ, রাজনীতিবিদ অবু ইউসুফ চৌধুরী, ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মো: হান্নান মিয়া, নবীগঞ্জের ৬নং কুর্শী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ মুসা, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর ছোট ভাই তামিমুল ইসলাম চৌধুরী, রাজনৈতিক দলীয় নেতা মীর গুলাম মস্তফা প্রমুখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার মহিব উদ্দিন, ইন্টেলিজেন্ট ট্রেনিং একাডেমির মালিক ব্রিটিশ রাজনৈতিক নেতা নুরুজ জামান, ওল্ডহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ তাবিরুল ইসলাম হাবিব, বিশিষ্ট নেতা মালেক উদ্দিন ও যুবনেতা সেজু শিকদার প্রমুখ। অনুষ্ঠানের শেষে দোয়া করেন মাওলানা তালেবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com