শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাব হলরুমে এক সাংবাদিক সম্মেলনে ১৫ দফা প্রতিশ্র“তি সম্বলিত ইশতেহার ঘোষণা করেন মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম। সংবাদ সম্মেলনে আতাউর রহমান সেলিম বলেন, সাবেক মেয়র জি কে গউছ, সরকারী সার্কুলার অনুযায়ী ৩০ শতাংশ কর বাড়ানোর নির্দেশ থাকলেও ৩০০ শতাংশ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছিলেন। এ ব্যাপারে তিনি আন্দোলন করেছিলেন। তিনি নির্বাচিত হলে পৌরসভার টেন্ডার নিয়ে কোন ধরণের সিন্ডিকেট হবে না এবং বিল্ডিং এর প্ল্যান পাস করতে কাউকে হয়রানী করা হবে না বলেও ঘোষনা দেন।
তিনি বলেন, বিগত সময়ে বিএনপির মেয়র থাকায় তিনি সরকারী উন্নয়ন কাজে অসহযোগিতা করেছেন। রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত হয়েছেন জনগণ। তিনি বলেন, নির্বাচিত হলে স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় হবিগঞ্জকে একটি পরিকল্পিত শহর গড়ে তুলব। এর জন্য তিনি একটি মাস্টার প্ল্যান প্রণয়ণেরও প্রতিশ্র“তি দেন। হবিগঞ্জ পৌরসভাকে নাগরিকদের বসবাসের উপযোগী করা, পৌরকর বৃদ্ধি না করা, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ কয়েকটি মৌলিক পরিবর্তনের প্রতিশ্র“তি রয়েছে এই ইশতেহারে।
এ সময় জেলা আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আরব আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শরীফ উল­াহ, শেখ শামছুল হক, জেলা জাসদের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, এডভোকেট তাজউদ্দিন সুফী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মোঃ মর্তুজ আলী, আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব পিপি এম আকবর হোসেইন জিতু, ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহবায়ক মোঃ আলমগীর খান, সদস্য জিপি মোঃ আফিল উদ্দিন, এডঃ শাহ ফখরুজ্জামান, প্রচার উপ কমিটির আহবায়ক অনুপ কুমার দেব মনা, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জাসদ নেতা আবু হেনা মোস্তফা কামাল সহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ১৫ দফা ইশতেহার নিম্নরূপ ঃ
(১)    জনগণের স্বার্থে হবিগঞ্জ পৌরসভায় কোন কর বৃদ্ধি করব না। (২) হবিগঞ্জ পৌরসভাকে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলবো। (৩) পৌরভবনকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখবো। (৪) পৌর নাগরিকের জন্য সুপেয় ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করবো। (৫) পৌর এলাকায় সড়কগুলোর উন্নয়ন, সড়ক বাতির পর্যাপ্ততা নিশ্চিত করবো। (৬) পরিচ্ছন্ন এবং সবুজের সমারোহে পৌরসভাকে সর্বস্তরের নাগরিকদের বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। (৭) পৌর এলাকার ময়লা আবর্জনা দ্রুত অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করবো। (৮) পৌরবাসীর দৈনন্দিন সেবাগুলো হয়রানীমুক্ত এবং দ্রুততার সাথে নিশ্চিত করবো। (৯) হবিগঞ্জ পৌরসভায় চিত্ত বিনোদনের জন্য শিশুপার্ক স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। (১০) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে হবিগঞ্জ শহরকে একটি লোডশেডিংমুক্ত পৌরসভায় রূপান্তরিত করবো। (১১) পৌর এলাকাকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখার চেষ্টা করবো এবং খেলাধূলা ও সাংস্কৃতিক উন্নয়নের চেষ্ট চালিয়ে যাবো। (১২) হবিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন করব। (১৩) মশা নিধনের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ করবো। (১৪) পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা করার জন্য এবং ওয়ানস্টপ সার্ভিস চালু করবো। (১৫) পরিকল্পিত নগর উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরী করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com