বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আজমিরীগঞ্জে দুই কাউন্সিলরের রশি টানাটানি

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জে নব নির্মিত লোকনাথ মন্দিরের উদ্ভোধনের ৫ বছরের মধ্যেও দুই পৌর কাউন্সিলরের নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে এর কার্যক্রম শুরু করা হয়নি। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুরপাড় গ্রামের সর্ব দক্ষিনে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ মন্দির। পৌরসভার অর্থায়নে উক্ত মন্দিরটি নির্মান করা হয়। অনুমানিক প্রায় ৮/৯ বছর পূর্বে এলাকার পুকুরপাড়, সরাপনগর গঞ্জেরহাটি, জগৎপুর, সমীপুর ও কুমারহাটি গ্রামের লোকনাথ ভক্তদের দাবীর প্রেক্ষিতে পৌর প্রশাসক মোঃ গোলাম ফারুখ ওই মন্দির নির্মানের উদ্যোগ নেন। এ কারণে পুকুরপাড় গ্রামের উলে­খিত স্থানটি নির্ধারণ করা হয়। পরে মাটি ফেলে ভিট নির্মান করা সহ ২/৩ দফায় অনুমানিক প্রায় ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মন্দিরটি নির্মান সম্পন্ন করা হয়। বিগত ২০১০ সনের ১৪ মার্চ মন্দিরটি উদ্ভোধন করেন পৌর প্রশাসক মোঃ গোলাম ফারুখ। তথ্যানুসন্ধানে জানা যায়, পৌর এলাকার জ্যোতিষ কুরি ও প্রদীপ কুমার রায় এই দুই পৌর কাউন্সিলরের রশি টানাটানিতে দীর্ঘ ৫ বছর যাবৎ মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আজ পর্যন্ত ওই মন্দিরের কোন কার্যক্রম শুরু করা হয়নি। উলে­খিত গ্রাম সমূহের লোকনাথ ভক্তরা জানায়, নেতৃত্বের রশি টানাটানির অবসান শেষ হয়ে, কবে নাগাদ নব নির্মিত লোকনাথ মন্দিরের কার্যক্রম শুরু হবে? কেহই বলতে পারে না! তবে অচিরেই এ নেতৃত্বের জটিলতার অবসান শেষে মন্দিরের কার্যক্রম শুরু করার দাবি এলাকার লোকনাথ ভক্ত সহ সাধারন জনগনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com