বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জের পাহাড়পুরে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ \ ১০ হাজার টাকায় রফাদফার পয়তারা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ২য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে কতিপয় ব্যক্তি। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রীকে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রীর পিতা লাল চাঁন দাস জানান, বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের চম্পক চক্রবর্তীর পুত্র দর্শন চক্রবর্তী (২৩) ফুসলিয়ে তার ঘরে নিয়ে জোরপূর্বক তার শিশু কন্যাকে ধর্ষণ করে। এ বিষয়টি শিশু তার পিতাকে অবহিত করে। এ সময় তাকে আজমিরীগঞ্জ হাসপাতালে নিয়ে যেতে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার অদৈত তালুকদার, সাবেক মেম্বার নিলু চক্রবর্তী ও ২ জন মুরুব্বি  বিষয়টি মিমাংসার চেষ্টা চালায়। এতে কয়েকদিন অতিবাহিত হওয়ায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এতে অয় দাস, সুন্দর দাস ও দুই মেম্বার মিলে মেয়েটিকে গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের ১টি ডায়গনষ্টিক সেন্টারের মাধ্যমে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে যায়। এর পর তার অবস্থার অবনতি হয়। পরে নিরূপায় হয়ে গতকাল বুধবার শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকে লম্পট দর্শন চক্রবর্তী আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com