বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পত্রিকা বিক্রেতা দৃষ্টিপ্রতিবন্ধ চান মিয়ার ঘরে আগুন ! অল্পের জন্য রক্ষা

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পত্রিকা বিক্রেতা সদর উপজেলর পইল গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি মোঃ চান মিয়ার বাড়ি কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। ঘরের লোকজন তাৎক্ষণিকভাবে আগুন দেখতে পেরে আগুন নিবিয়ে ফেলায় বড় ধরনের কোন অঘটন ঘটেনি।
দৃষ্টি প্রতিবন্ধি মোঃ চান মিয়ার জানান, প্রতিদিনের ন্যায় পত্রিকা বিক্রি শেষে অন্যান্য কাজ সেরে গতকাল রাত সাড়ে ১২ টার দিকে দিনে বাড়ি যান। খাওয়া ধাওয়া শেষে ঘরের দরজা বন্ধ করে ঘুমুতে যাবার সময় ঘরের দরজার বাহিরে আগুন দেখতে পান। সাথে সাথে দরজা খুলে দেখতে পান কিছু খড় একত্রিত করে কে বা কারা দরজার সামনে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরে ধরার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের কোন ক্ষতি সাধিত হয়নি।
চানা মিয়া জানান, তিনি সারা দিন শহর ও গ্রামে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার জানা মতে কোন শত্র“ও নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com