বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সামাজিক সংগঠন আপনজনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সামাজিক সংগঠন আপনজনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও গরীব ও দুঃস্থ আড়াই শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে  এ কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ এর সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক সফিকুর রহমান তোফায়েল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল­াহ।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, ম্যাটলাইফ বাদল এজেন্সীর ম্যানেজার বাদল কুমার রায়, এডঃ শাহ্ হারুনুর রশিদ সোহেল ও সোনালী ব্যাংকের ম্যানেজার (এজিএম) দুলন কান্তি চক্রবর্তী।
সভায় আপনজন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডঃ কামরুল হাসান চৌধুরী, ও আনিসুর রহমান তালুকদার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আপনজন সদস্য প্রভাষক কামরুল হক জাকারিয়া পারভেজ, এডঃ সফিকুল ইসলাম, এডঃ আজিজুল হক চৌধুরী জুয়েল, হাজী কুতুব উদ্দিন, ফরাস উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে আড়াই শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আপনজন সদস্য আবু মোতালেব খান লেবু।
উলে­খ্য, আপনজন প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা প্রতি বছর শীতবস্ত্র বিরতণ, ঈদের প্রাক্কালে দরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ, গুনীজন সংবর্ধনা, শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণসহ সমাজ সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com