মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে পিয়াজের কেজি ৩০ টাকা !

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারে গতকাল রবিবার দুপুর থেকে পিয়াজের কেজি ৩০/৪০ টাকা ধরে বিক্রী হওয়ায় ক্রেতাদের উপছে পড়া ভিড় জমে উঠে। পিয়াজের কেজি ৩০/৪০ টাকা এমন খবর চাউর হলে পিয়াজের দোকানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকটা হুমড়ী খেয়ে পড়ে মানুষ পিয়াজ নেয়ার জন্য। অথচ গতকাল শনিবারও ওই পিয়াজের দাম ছিল কেজি প্রতি ৮০/১০০ টাকা। হঠাৎ করে পিয়াজের মূল্য হ্রাসে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে কিভাবে বা কি কারনে পিয়াজের দাম হঠাৎ করে এত নীচে নেমে আসছে তা কেউই বলতে পারছেন না। তবে জনমনে রয়েছে নানা কৌতুহল। কেউ কেউ বলছেন সেনাবাহিনী মাঠে আসায় মজুদদাররা বাজারে পিয়াজের বাজার জাত করার কারনে এমনটা হয়েছে। আবার কেউ বলছেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পিয়াজের দাম কমানোর কারনে এমনটা হয়েছে। পিয়াজের দাম হঠাৎ করে এত নীচে আসায় সাধারণ ক্রেতাদের সুবিধা হলেও খুচরা ও পাইকারী বিক্রেতারা পড়েছেন বিপাকে। অনেকই চড়া দামে পিয়াজ খরিদ করে বর্তমান বাজার দরের সাথে তাল মিলিয়ে লোকসান দিয়ে তা বিক্রি করতে হচ্ছে। তবে পিয়াজের দাম কমলেও শাক সবজি, চাল, তেল ও ডালের দাম রয়েছে মানুষের নাগালের বাহিরে। যা নিম্ন আয়ের মানুষদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com