মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আদালতে সাক্ষী না আসায় পিছিয়ে গেল সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ফের পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ। গতকাল বুধবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় ও পর্যাপ্ত আসামি না আসায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়। আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ওইদিন সাক্ষ্যগ্রহণ করবেন সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। আদালতের পিপি কিশোর কুমার কর জানান, আদালতে সাক্ষী হাজির হননি। তাছাড়া মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র গৌসসহ মাত্র ৫ জনকে আদালতে উপস্থিত করা হয়। এজন্য আদালতের বিচারক সাক্ষ্যগ্রহণ করেননি। এর আগে গত ২৬ নভেম্বর সাক্ষী দেন হবিগঞ্জের হরমুজ আলী ও শমসের মিয়া। ওইদিন সাক্ষ্যগ্রহণের পর ২ ও ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন বিচারক। এর আগে ৪, ১১, ১৯, ২১, ২৫, ২৮ ও ২৯ নভেম্বর আদালতে পর্যাপ্ত আসামি হাজির না থাকাসহ বিভিন্ন কারণে আলোচিত এ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় ৩২ আসামির ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com