মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিকের পিতার ইন্তেকাল আজ বেলা আড়াই টায় জানাযা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক এর পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিকান্দার আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি …… রাজিউন)। উপজেলার বাউশা ইউনিয়নের রিপাতপুর গ্রামের নিজ বাড়িতে গতকাল রাত সাড়ে ৯টায় বাধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বেলা ২.৩০ ঘটিকায় মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে পরিবারের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে।
এদিকে আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিক এর পিতা মোঃ সিকান্দার আলী ইন্তেকালের খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকায় লোকজন তাদের বাড়ি ছুটে যান।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক এর পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিকান্দার আলীর মৃত্যুতে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজি, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অপর এক বিবৃতিতে আবু সিদ্দিক এর পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিকান্দার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com