শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর উপজেলা পরিষদের উদ্যোগে ধুমপান মুক্তকরণ বিষয়ক নির্দেশিকা প্রণয়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলা পরিষদের উদ্যোগে ও তামাকমুক্ত সিলেট প্রকল্প সীমান্তিকের সহযোগিতায় ধুমপানমুক্তকরণ বিষয়ক নির্দেশিকা প্রণয়ন ও স্বাক্ষর গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে ও সীমান্তিকের ফিল্ড সুপার ভাইজার সৈয়দ হামিদ আহম্মদের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিজয়নগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মাষ্টার, এনটিসি সদস্য আবুল হোসেন সবুজ, শিক্ষক নুরবক্স, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিএলএফ প্রমুখ। সভা শেষে উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোহাম্মদ শাহজাহান উপজেলা পরিষদ কর্তৃক প্রণীত ধুমপানমুক্তকরণ বিষয়ক নির্দেশিকায় স্বাক্ষর প্রদান করেন এবং নিজেই উপজেলা পরিষদ কার্যালয়ে ধুমপান বিরোধী স্টিকার লাগিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com