বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি ইউনিয়ন পরিষদে “ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভুমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র সহযোগীতায় ও হবিগঞ্জ স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ সভাপতি এডঃ শাহ ফখরুজ্জামান। বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ মামুন চৌধুরী, সাংবাদিক দিদার এলাহী সাজু, আমজাদ হোসেন মনি, নজরুল ইসলাম, মোঃ জাকারিয়া চৌধুরী, কাওছার আহমেদ, ইউপি সদস্য অলিউর রহমান অলি, সাজু আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের বিকল্প নেই। ১৯৭৬ সালে জারী করা গ্রাম আদালত অধ্যাদেশটি সরকার আইনে রূপান্তর করলেও বাস্তবায়ন হচ্ছে না। ফলে সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। গ্রাম আদালত চালু হলে গ্রাম-গঞ্জের অনেক মামলা কমে আসবে। সাধারণ মানুষও ভোগান্তি থেকে রেহাই পাবে। সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে। এ জন্য মানুষকে সচেতন করে তুলতে হবে। ইউনিয়ন পরিষদকেও এ ব্যাপারে সচেষ্ঠ হতে হবে।
ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ বলেন- গ্রাম আদালত প্রতিষ্ঠা করতে যে লোকবল প্রয়োজন তা পরিষদে নেই। সরকার লোকবল দিলেই আমরা পুরোপুরিভাবে গ্রাম আদালত প্রতিষ্ঠা করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com