বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পাচারকারীর কবল থেকে উদ্ধারকৃত শিশু রবিনকে পিতার নিকট হস্তান্তর

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ পাচারকারীর কবল থেকে উদ্ধারকৃত শিশু রবিনকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক তার পিতা হেলাল উদ্দিনের নিকট তাকে হস্তান্তর করেন।
উলেখ্য, গত শনিবার বিকালে ধুলিয়াখাল এলাকা থেকে রবিন (৭)কে উদ্ধার করে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউনুস মিয়া হবিগঞ্জ সদর থানা পুলিশের জিম্মায় দেন। স¤প্রতি গাজিপুর জেলার টঙ্গীতে বসবাসকারী তার খালু সিআইডি ইন্সপেক্টর শাহ আলমের বাসায় বেড়াতে যায়। গত শুক্রবার সকালে বাসা থেকে বের হলে অপরিচিত দুই জন লোক তাকে জুস খেতে দেয়। এরপর কি হয়েছে সে বলতে পারে না। জ্ঞান ফিরে আসার পর সে দেখতে পায় একটি সিএনজিতে ঘুমিয়ে রয়েছে। তাৎক্ষণিক সে সিএনজি থেকে নেমে হাটতে থাকে। এ সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউনুস মিয়া তাকে সদর থানা পুলিশে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com