মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে জনতার হাতে প্রেমিকজুটি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুর প্রেমের টানে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে প্রেমিক জুটি আটক হওয়ার পর প্রেমিকার বোনের থানায় অপহরণ মামলা দায়ের। পুলিশ অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ছায়েদ মিয়ার মেয়ে তানজিনা আক্তার (১৮)’র সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে একই ইউনিয়নের হবিবপুর গ্রামের শিশু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০)। তাই সুখের নীড় গড়ে তোলার উদ্দেশ্যে ৪ নভেম্বর সকালে অজানার উদ্দেশ্যে ফাঁড়ি জমায় প্রেমিক জুটি। কিন্তু বিধিবাম বিজয়নগর উপজেলার পাক হরষপুর এলাকায় জনতার হাতে আটক হয় এ জুটি। পরে উভয় পরিবার পারিবারিক ভাবে প্রেমিক জুটির বিয়ে দেয়ার প্রতিশ্র“তিতে স্ব-স্ব অভিভাবক তাদের বাড়ীতে নিয়ে যায়। বাড়ীতে আসার পর দুলালের পরিবার তানজিনাকে বিয়ে করাতে গড়িমসি করে। ফলে তানজিনার বোন সামসুন নাহার বাদী হয়ে দুলালকে প্রধান আসামী করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমনগর পুলিশ ফাঁড়ি’র ইনর্চাজ এস.আই মহসিন কবির জানান বৃহস্পতিবার সকালে তানজিনাকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com