সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলতে দেখে এমপি কেয়া চৌধুরীর ক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ বাহুবল উপজেলার ভাদেশ্বর ও লামাতাসি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় সময়ই তালাবদ্ধ থাকে। এ সব স্বাস্থ্য কেন্দ্রের ন্যায় উপজেলার পশ্চিম ভাদেশ্বর, অমৃতা কমিউনিটি ক্লিনিকের একই অবস্থা বিরাজ করছে। এর ফলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী প্রত্যেকটি কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে গিয়ে তিনি দেখতে পান স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তালা ঝুলছে। এ সময় এলাকাবাসী এসে এমপিকে জানান, এখানে কোন ঔষধ দেয়া হয় না। তারা (কর্মকর্তা-কর্মচারীরা) মনগড়াভাবে আসা যাওয়া করেন। তারা (এলাকাবাসী) এর প্রতিবাদ করে কোন প্রতিকার পাননি।
এদিকে সর্বশেষ বুধবার দুপুরে এমপি কেয়া চৌধুরী পরিদর্শনকালে ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ঘন্টাখানেক পরে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা এসে হাজির হয়ে তালা খুলে দেন। এ সময় এমপি’র কাছে এসব কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিচার দাবী করেন সেবা বঞ্চিত নানা পেশার শতাধিক লোক। এর সাথে তারা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সঠিক সেবা নিশ্চিত করারও দাবী জানান। এসব অভিযোগ পেয়ে এমপি কেয়া চৌধুরী তাৎক্ষণিক বিষয়টি সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। সিভিল সার্জন বিষয়টি গুরুত্ব দিয়ে বলেন, কর্তব্য অবহেলায় পশ্চিম ভাদেশ্বর কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা মোর্শেদা আক্তার তালুকদারকে সাসপেন্ড করা হয়েছে। বাকী স্বাস্থ্য কেন্দ্রের অবহেলাকারীদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমপি কেয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গতিশীলভাবে কাজ করছে। আর সরকারী বেতন খেয়ে এসব (পরিদর্শন করা) স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে, আর নিজ চেম্বারে বসে টাকার বিনিময়ে সেবা দিবেন এটা মেনে নেয়া যাবে না। তিনি বলেন, বাহুবল এখনো স্বাস্থ্য সেবায় অনেক পিছিয়ে রয়েছে। এখানের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি কাজ করছি। ভাদেশ্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, দিদার আলী, যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ দলীয় নেতাকর্মী, সাংবাদিক, এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com